গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে গত শনিবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন একটি আদালত। উগ্রপন্থীদের ঘাঁটি হিসেবে অভিযুক্ত লাল মসজিদে অভিযান চালিয়ে ধর্মীয় নেতা আবদুল রশিদ গাজীকে হত্যার মামলায় ‘ইচ্ছাকৃত’ অনুপস্থিতির জন্য এ পরোয়ানা জারি হলো। জেনারেল মোশাররফ দেশের প্রেসিডেন্ট পদে থাকার সময় ২০০৭ সালের জুলাই মাসে লাল মসজিদে এক অভিযানে নিহত হন আবদুল রশিদ গাজী। তার আগে
উপজাতীয় এলাকায় তালেবানবিরোধী অভিযানের
বিরুদ্ধে মন্তব্য করে সরকারের বিরাগভাজন হন তিনি। ২০১৩ সালের সেপ্টেম্বরে আবদুল রশিদের ছেলে হারুন রশিদ জেনারেল মোশাররফের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
ডন