চড়া সুরে গান শোনায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চড়া সুরে গান শুনছিল এক পাকিস্তানি কিশোরী। চাচার কাছে মোটেও তা শোভন মনে হয়নি। এ নিয়ে চাচা-ভাইঝির মধ্যে একচোট বাগবিতণ্ডাও হয়ে যায়। শেষে চাচার আগ্নেয়াস্ত্র চিরতরে মিটিয়ে দেয় ভাইঝির গান শোনার সাধ।
আজ বুধবার বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, গত সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার মাতান কাল্লান গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, রেহানা বিবি নামের ওই কিশোরী তার ঘরে বসে গান শুনছিল। এ সময় তার চাচা এসে তাকে ভলিউম কমাতে বলেন। এতে অস্বীকৃতি জানায় কিশোরী। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তার চাচা প্রচণ্ড রেগে যান। বন্দুক দিয়ে ওই কিশোরীকে গুলি করেন তিনি। গুলিতে কিশোরীর মৃত্যু হয়। চাচা পালিয়ে যান। এ ঘটনায় কিশোরীর বাবা একটি হত্যা মামলা করেছেন।