চিরনিদ্রায় শায়িত আমজাদ সাবরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মীয়পরিজন, ভক্ত, অনুরাগীদের চোখের পানি আর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন পাকিস্তানের প্রখ্যাত সুফি গায়ক আমজাদ সাবরি। কাওয়ালি গায়ক বাবা গোলাম ফরিদের কবরের পাশেই গতকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ দাফন করা হয়।
বুধবার করাচিতে নিজ এলাকা লিয়াকতাবাদের কাছে আঁততায়ীর গুলিতে নিহত হন আমজাদ সাবরি। তাঁকে হত্যার কয়েক ঘণ্টা পরে এর দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।