চীনের বন্ধুত্বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজ শরিফ
নওয়াজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, চীনের সঙ্গে বন্ধুত্ব তাঁর দেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। তিনি চীনকে পাকিস্তানের অকৃত্রিম বন্ধু বলেও অভিহিত করেন। গতকাল শুক্রবার দেশটিতে সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সফরের প্রস্তুতির অংশ হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই পাকিস্তান সফরে আসেন। বৈঠকে প্রধানমন্ত্রী নওয়াজ বলেন, পাকিস্তানের সরকার বিশ্বাস করে, চীনা প্রেসিডেন্টের সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে। শি জিন পিংয়ের সফরে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্পের গতি ত্বরান্বিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ডন