জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সেনার গুলি, নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধবিরতি ভেঙে ভারতের জম্মু ও কাশ্মীরের আরএস পুরায় আজ শুক্রবার সকালে গুলি ছুড়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এতে এক নারীসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে এমন দাবি করা হয়েছে।
খবরে বলা হয়েছে, জম্মুর আরএস পুরা ও আর্নিয়ায় বেশ কয়েকটি সীমান্ত চৌকিতে ছোটখাটো অস্ত্র ও মর্টার হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
ভারতের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের নওগাম এলাকায় পাকিস্তানের সেনাদের হামলায় ভারতের এক সেনা কর্মকর্তা নিহত হন।
এই হামলার নিন্দা জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।