জাওয়াহিরির স্বজনদের মুক্তি দাবি করেছিল আল-কায়েদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণকারীদের কবল থেকে তিন বছর পর সম্প্রতি মুক্তিলাভের পর এ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার প্রথম মুখ খুললেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলী হায়দার গিলানি।
হায়দার গিলানি বলেছেন, আল-কায়েদা তাঁকে অপহরণ করেছিল। তারা চাচ্ছিল, তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে সংগঠনের নেতা আয়মান আল-জাওয়াহিরির পরিবারের কয়েকজন নারী সদস্যের মুক্তি। সেই সঙ্গে বিপুল অঙ্কের অর্থও।
লাহোরে নিজের বাসায় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী হায়দার গিলানি এসব কথা বলেন।
গিলানি বলেন, অপহরণকারীরা সংখ্যায় ছিল ছয়জন। তাঁরা তাঁকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যান। প্রথমেই তাঁরা প্রশ্ন করেন, তিনি শিয়া না সুন্নি। অপহরণকারীরা পাঞ্জাবি ভাষায় কথা বলছিল। তাঁকে প্রথমে মুলতান ও পরে ফয়সালাবাদ নিয়ে যাওয়া হয়।