জামাতাকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর সম্পদের তথ্য গোপন করার দায়ে পাকিস্তানের নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা মোহাম্মদ সাফদারকে তলব করেছে। নওয়াজ-কন্যা মরিয়াম সাফদারের স্বামীর বিরুদ্ধে নির্বাচনের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ আনেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতা নওয়াবজাদা সালাহউদ্দিন সাঈদ। জাতীয় পরিষদের ২০১৩ সালের নির্বাচনে মোহাম্মদ সাফদারের কাছে হেরে গিয়েছিলেন সালাহউদ্দিন সাঈদ। সম্প্রতি ফাঁস হওয়া পানামা পেপার্সে দেখা যায়, সাফদারের স্ত্রী মরিয়ামের কর রেয়াতকারী অঞ্চল ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে দুটি কোম্পানি ছিল।
ডন