প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে দুর্নীতির দুটি (এআরওয়াই গোল্ড এবং আরসাস ট্রাক্টর) অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজধানী ইসলামাবাদের জবাবদিহি আদালতের বিচারক বশির আসিফ এ রায় দেন। প্রেসিডেন্ট থাকার সময় জারদারি দায়মুক্তির আওতায় বিচার এড়াতে পেরেছিলেন। গত বছরের অক্টোবরে জারদারি প্রেসিডেন্টের পদ ছাড়ার পর তাঁর বিরুদ্ধে দুর্নীতির পাঁচটি অভিযোগে মামলার কার্যক্রম আবার শুরু করা হয়।
ডন