ঝুলছেন 'সোয়াতের কসাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুসলিম খান। ছবি: এএফপি
মুসলিম খান। ছবি: এএফপি

পাকিস্তান তালেবানের এক নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত।

সেনাবাহিনীর বরাতে গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বেসামরিক লোকজন ও নিরাপত্তা বাহিনীর ৩১ ব্যক্তিকে হত্যার দায়ে সোয়াত অঞ্চলের তালেবান নেতা মুসলিম খানকে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

জঙ্গিদের সাবেক এই মুখপাত্র ‘সোয়াতের কসাই’ নামে পরিচিত। তিনিসহ আটজন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড অনুমোদন করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

২০১৪ সালে পেশোয়ারে স্কুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সামরিক আদালত গঠন করা হয়। আগামী সপ্তাহে এই আদালতের মেয়াদ শেষ হচ্ছে।

৬২ বছর বয়সী মুসলিম খান ছাত্রজীবনে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত শতকের নব্বইয়ের দশকের শুরুর দিতে তাঁর মতাদর্শে আমূল পরিবর্তন আসে। ২০০৭ সালে তিনি সোয়াত তালেবানের প্রধান মুখপাত্র হন। চরম নৃশংসতার জন্য ‘সোয়াতের কসাই’ নামে তাঁর কুখ্যাতি ছড়ায়।