প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে আরেকজন পোলিও টিকাদান কর্মীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। গতকাল মঙ্গলবার পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ জেলার একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে চড়ে একদল বন্দুকধারী ঘটনাস্থলে গিয়ে পর পর ছয়টি গুলি চালায়। নিহত মোহাম্মদ সরফরাজ একজন স্কুলশিক্ষক ছিলেন। তিনি টিকাদান কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেন। ব্যক্তিগত শত্রুতার জেরেও তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। জঙ্গি সংগঠন তালেবান দীর্ঘদিন ধরেই টিকাদান কর্মসূচির বিরোধিতা করছে এবং কর্মীদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে।
এএফপি