ডুবে ১৭ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পাঞ্জাবে গতকাল রোববার নৌকাডুবিতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। ওই নৌকাটির অন্তত ৪০ আরোহীর মধ্যে বেশির ভাগই ছিল এক বরযাত্রী দলের সদস্য। নিহত ব্যক্তিদের মধ্যে বর নিজে ও দুটি শিশু রয়েছে। মুজাফফরগড় জেলায় ফুঁসে ওঠা একটি নদী পার হতে গিয়ে নৌকাটি ডুবে যায়। বিদ্যুতের একটি খুঁটি আঁকড়ে থেকে কনে বেঁচে যান। সরকারি কর্মকর্তারা বলেছেন, বারবার অনুরোধ করার পর সেনাসদস্যরা ওই বরযাত্রীদের নদী পার হওয়ার জন্য বন্যার্ত মানুষকে উদ্ধারে ব্যবহৃত নৌকাটি ব্যবহার করতে দেন। যাত্রীরা তীব্র স্রোতে আতঙ্কিত হয়ে নড়াচড়া করতে থাকলে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। এএফপি