তালেবানপ্রধানসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোল্লা ফজলুল্লাহ
মোল্লা ফজলুল্লাহ

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান মোল্লা ফজলুল্লাহসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন করাচির সন্ত্রাসবিরোধী আদালত।
আজ রোববার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত জুনে করাচি বিমানবন্দরে সন্ত্রাসী হামলার ঘটনায় ওই আটজনের বিরুদ্ধে গতকাল শনিবার জামিন-অযোগ্য এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ওই হামলায় ১০ জঙ্গিসহ অন্তত ৩৭ জন নিহত হয়। হামলার দায় স্বীকার করে টিটিপি।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পুলিশ আদালতে অভিযোগপত্র দেওয়ার পরই টিটিপির প্রধানসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।
গত মঙ্গলবার পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবানের হামলায় ১৩২ জন স্কুলশিশুসহ ১৪১ জন নিহত হয়। এ ঘটনার পর দেশটিতে জঙ্গিবিরোধী অভিযান জোরদার করেছে পাকিস্তান সরকার।