প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে ১৯৯৮ সালের একটি বিমান ছিনতাইয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজন বেলুচ বিচ্ছিন্নতাবাদীকে ফাঁসি দেওয়া হয়েছে। করাচি এবং হায়দ্রাবাদের কারাগারে গতকাল বৃহস্পতিবার তাদের ফাঁসি কার্যকর করা হয়। ৩০ জন যাত্রীসহ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের (পিআইএ) একটি ফকার বিমান ভারতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই ছিনতাইকারীরা। তবে পাকিস্তানি সেনাবাহিনীর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। ফাঁসির দণ্ড পাওয়া শাব্বির রিন্দ, শাহসাওয়ার বেলুচ এবং সাবির রিন্দ বামপন্থী বেলুচ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসও) সদস্য ছিল। বেলুচিস্তানের সম্পদের আরও বেশি হিস্যার দাবিতে তারা ওই উড়োজাহাজ ছিনতাই করেছিল।
বিবিসি