থাকছেন না বিলাওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে থাকছেন না তাঁর ছেলে পিপিপির চেয়ারম্যান বিলওয়াল। আজ শনিবার পিপিপির সাবেক প্রধান বেনজির ভুট্টোর মৃত্যুবার্ষিকী। বাবা আসিফ আলী জারদারির সঙ্গে মতপার্থক্যের কারণেই বিলাওয়াল দেশে আসছেন না বলে ধারণা করা হচ্ছে। জঙ্গি হামলায় ২০০৭ সালে বেনজিরের হত্যাকাণ্ডের পর এবারই প্রথম এমনটি হতে যাচ্ছে। মৃত্যুবার্ষিকীর জন্য বিলাওয়ালকে আনতে লন্ডনে গিয়েছিলেন জারদারি। কিন্তু ছেলের ‘মান ভাঙাতে’ ব্যর্থ হয়ে গতকাল শুক্রবার তিনি একাই দেশের উদ্দেশে রওনা হন। বিলাওয়ালের রাজনৈতিক উপদেষ্টা সিনেটর জাহাঙ্গীর বাবর অবশ্য পিতা-পুত্রের মধ্যে বিরোধের কথা নাকচ করে দিয়েছেন।
ডন