দুঃসময়ে সংহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোকে স্তব্ধ পাকিস্তান। সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম টুইটারে হাজার হাজার বার্তা পাঠিয়ে ভারতীয়রা সেখানে স্কুলে হত্যাযজ্ঞের ঘটনায় শোক জানাচ্ছে। এ দুঃসময়ে ‘ইন্ডিয়া উইথ পাকিস্তান’ (পাকিস্তানের সঙ্গে আছে ভারত) এই হ্যাশট্যাগে সহমর্মিতার বার্তা আসছে। টুইটারে এই হ্যাশট্যাগ চালু করেন নয়াদিল্লির বাসিন্দা উদ্যোক্তা ও সংবাদপত্রের কলাম লেখক তাহসেন পুনাওয়ালা। তিনি বলেন, সোমবার অস্ট্রেলিয়ার মুসলিমদের অভয় দিতে চালু হওয়া ‘আই উইল রাইড উইথ ইউ হ্যাশট্যাগটি দেখে অনুপ্রণিত হন তিনি। ইনডিপেনডেন্ট