দুই ভাইয়ের ফাঁসি কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই পরিবারের ছয়জনকে হত্যার অভিযোগে দুই ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে পাকিস্তান। এ দুই ভাই হলেন নাসির মাহমুদ ও তাহির ইকবাল। পাকিস্তানের জ্যেষ্ঠ কারা কর্মকর্তা চৌধুরী আরশাদ সাঈদ বলেন, দেশটির পূর্বাঞ্চলীয় শিয়ালকোট শহরে গতকাল শনিবার সকালে দুই ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০২ সালে একই পরিবারের ছয়জনকে হত্যা করেছিলেন তাঁরা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া কার্যালয়ের পরিচালক চম্পা প্যাটেল এএফপিকে বলেন, পাকিস্তান গত বছর ৩২৬ জন অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সংখ্যার দিক থেকে চীন ও ইরানের পর পাকিস্তান বিশ্বের তৃতীয় বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশে পরিণত হয়েছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রকাশের দুই দিন পরই দেশটিতে এ ঘটনা ঘটল।
এএফপি