প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসবিরোধী জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পাকিস্তান দুই জঙ্গি সংগঠন জামাতুদ দাওয়া এবং হাক্কানি নেটওয়ার্ককে নিষিদ্ধ ঘোষণা করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এই দুই সংগঠনকে নিষিদ্ধের তালিকাভুক্ত করে। একই সঙ্গে জামাতুদ দাওয়ার ব্যাংক হিসাব জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে দেশটির ইংরেজি দৈনিক ডন জানায়, যুক্তরাষ্ট্র এই দুই সংগঠনকে নিষিদ্ধ করার জন্য চাপ দিয়ে আসছিল। তবে সিদ্ধান্তটি নিতে বেশ দেরি হয়ে গেল।
রয়টার্স