দুই সংবাদকর্মীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে একজন জ্যেষ্ঠ সাংবাদিকসহ জিও টিভির দুই সংবাদকর্মী করাচীতে ২৪ ঘণ্টার ব্যবধানে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। খবর এপির।
পুলিশ জানায়, করাচির বাহাদুরাবাদ এলাকায় মঙ্গলবার রাতে বন্দুকধারীরা জিও টিভির একটি গাড়িতে গুলি করলে জ্যেষ্ঠ স্যাটেলাইট প্রকৌশলী আরশাদ আলী জাফরি নিহত হন। দ্বিতীয় ঘটনাটি ঘটে গতকাল সকালে। জিও টিভির জ্যেষ্ঠ সাংবাদিক আফতাব আলম করাচির উত্তরাঞ্চলে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা তাঁকে গুলি করে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।