প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ‘চিকিৎসার জন্য’ গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই গেছেন। সুপ্রিম কোর্ট দেশের বাইরে যাওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কয়েক দিনের মধ্যেই বিদেশ গেলেন সাবেক এই সামরিক শাসক। পারভেজ মোশাররফের চিকিৎসকেরা বলছেন, মেরুদণ্ডের সমস্যার জন্য তাঁর জরুরি ভিত্তিতে চিকিৎসা দরকার। দেশ ছাড়ার আগে মোশাররফ সাংবাদিকদের বলেন, সব মামলা তিনি মোকাবিলা করবেন। তিনি বলেন, ‘আমি সৈনিক এবং দেশকে ভালোবাসি। কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই দেশে ফিরে আসব।’
এএফপি