দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় গত বুধবার বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল বলে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। জানা গেছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ছোট আকারের অভ্যন্তরীণ পথের বিমানটি ১৩ হাজার ৩৭৫ ফুট ওপর দিয়ে নির্বিঘ্নেই উড়ছিল। হঠাৎ ‘ত্রুটি দেখা দেওয়ায়’ এর বাঁ দিকের ইঞ্জিনটিতে বিস্ফোরণ ঘটে এবং একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানের ৪৮ আরোহীর সবাই নিহত হন। এদিকে ‘ত্রুটিযুক্ত বিমানে’ ফ্লাইট চালানোর অভিযোগ সত্য নয় বলে গতকাল শুক্রবার এক বিবৃতিতে দাবি করেছে পিআইএ কর্তৃপক্ষ।