দূতাবাসকর্মী হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন দূতাবাসের এক কর্মচারীকে গুলি করে হত্যা করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দুইটায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ইকবাল বেগ নামের নিহত ওই কর্মচারী সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের। তিনি দূতাবাসের মাদক নিয়ন্ত্রণ-সংক্রান্ত বিভাগে কাজ করতেন। নিজ বাড়ির পাশে একটি গাড়িতে অপেক্ষমাণ অজ্ঞাত বন্দুকধারীরা ইকবালকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ কর্মকর্তা খালিদ মেহমুদ বলেন, অস্ত্রধারীদের একজন ইকবাল বেগের ওপর গুলি চালায়। তাঁর বুকের বাঁ পাশে গুলিটি লাগে।
এএফপি