দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান জামাত-উদ-দুয়ার প্রধান হাফিজ সাঈদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। হাফিজ সাঈদকে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার খলনায়ক বলে অভিহিত করেছে। গত বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে একই সঙ্গে ইসলামাবাদ হাফিজ সাঈদের বিরুদ্ধে অভিযোগের পক্ষে ভারতকে জোরালো প্রমাণও দিতে বলেছে। বিবৃতিতে বলা হয়, নয়াদিল্লি ‘সাঈদের রাজনৈতিক কর্মকাণ্ড ক্রমাগতভাবে প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতিসাধনে প্রয়োগ’ করে আসছে। এর কয়েক দিন আগে ইসলামাবাদ কর্তৃপক্ষ সাঈদকে লাহোরে গৃহবন্দী থাকার নির্দেশ দেয়।
এনডিটিভি