দেশে ফিরতে চান মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাই। ফাইল ছবি
মালালা ইউসুফজাই। ফাইল ছবি

নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই দেশে ফিরতে চান। দেশে ফিরতে চাইলে তাকে সব ধরনের সহায়তা করবে পাকিস্তানের সরকার।
এএফপির খবরে বলা হয়, নরওয়ের অসলোতে জাতিসংঘের শিক্ষা সামিটে অংশ নেওয়ার পর গতকাল বুধবার মালালা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বৈঠক করেন। বৈঠকে মালালা দেশে ফিরতে চান বলে নওয়াজ শরিফকে জানান।
১৭ বছর বয়সী মালালা বলেন, ‘তিনি (নওয়াজ শরিফ) বলেছেন আমার দেশ সব সময় আমার জন্য প্রস্তুত। আমি বলেছি, পাকিস্তান আমার দেশ তাই এটা আমার দায়িত্ব আমি পাকিস্তানে ফিরে গিয়ে দেশের মানুষকে সাহায্য করি।’ এ ছাড়াও পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা, শিশুশ্রম এবং বাল্যবিবাহ বিষয়েও আলোচনা হয় বৈঠকে।
এর আগে ২০১৩ সালে জাতিসংঘের সাধারণ সভার পরে এ দুজন আরেকবার সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা করেছিল। তবে এটিই তাঁদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর নোবেল পুরস্কার অনুষ্ঠান বর্জন করেছিল। ওই অনুষ্ঠানে মালালা এবং ভারতের শিশু শ্রম নিয়ে কাজ করা কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার গ্রহণ করেন।