নওয়াজ ক্ষমতা ছাড়বেন না, ছুটিও নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, তিনি ক্ষমতাও ছাড়বেন না, ছুটিও নেবেন না। গতকাল সোমবার ইসলামাবাদে দলের শরিকদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করার সময় তিনি এ কথা বলেন।
জিওটিভিতে প্রকাশিত খবরে জানানো হয়, গতকাল ইসলামাবাদে ক্ষমতাসীন জোট দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন নওয়াজ। সেখানে বিরোধী দলের কয়েকজন নেতাও ছিলেন।
ওই বৈঠকের কিছুক্ষণ আগে পাকিস্তানের সেনাপ্রধান রাহেল শরিফের সঙ্গে নওয়াজের বৈঠক হয়। দেশের রাজনৈতিক সংকট নিয়ে বৈঠকটি হয়। বৈঠকে নওয়াজকে পদত্যাগ করার জন্য সেনাপ্রধান অনুরোধ জানিয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে সরকার গুজব উড়িয়ে দিয়েছে। বৈঠকের পরেই নওয়াজ ঘোষণা দিয়েছেন—কোনো অবস্থাতেই তিনি ক্ষমতা ছাড়বেন না ।