নওয়াজ-বাজওয়া বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে গতকাল সোমবার বৈঠক করেছেন দেশটির নতুন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতির বরাতে বার্তা সংস্থা পিটিআই জানায়, নওয়াজ শরিফের বাসভবনে তাঁর সঙ্গে সেনাপ্রধানের বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর দপ্তরে বিবৃতিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত পেশাদার বিষয় বৈঠকে আলোচিত হয়েছে।
তবে সূত্রের বরাতে খবরে জানানো হয়, নিয়ন্ত্রণরেখার (এলওসি) সবশেষ নিরাপত্তা-পরিস্থিতি সম্পর্কে নওয়াজকে জানান বাজওয়া।
এ ছাড়া পাকিস্তানের ভেতরে সহিংস সন্ত্রাসবাদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সেনাপ্রধান।
পরে প্রেসিডেন্ট মামনুন হোসাইনের সঙ্গে সাক্ষাৎ করেন বাজওয়া। প্রেসিডেন্টের বাসভবনে এই সাক্ষাৎ হয়।