প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বড় ছেলে হোসেন নওয়াজ পানামা পেপারস নিয়ে যৌথ জিজ্ঞাসাবাদ দলের (জেআইটি) সামনে দুই ঘণ্টা হাজির ছিলেন। শরিফ পরিবারের সম্পদ নিয়ে পানামা পেপারসে প্রকাশিত তথ্যের ব্যাপারে ওই অনুসন্ধান চলছে।
তদন্ত দলে জেআইটির ছয় সদস্যের মধ্যে দুজনের ব্যাপারে হোসেন আপত্তি জানিয়েছেন। বিষয়টি গতকাল সুপ্রিম কোর্টে উত্থাপনের কথা। হোসেন বলেছেন, তিনি নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে জেআইটির সামনে উপস্থিত হতে যান।
তবে একাধিক সূত্র বলেছে, জিজ্ঞাসাবাদের সময় হোসেনের আইনজীবীকে রাখতে দেয়নি জেআইটি। তারা হোসেনকে এ বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে আসতে বলেছে।
তথ্য প্রতিমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব প্রধানমন্ত্রীর পরিবারের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি রেডিও পাকিস্তানকে বলেন, হোসেন চাইলে জেআইটির নোটিশ এড়াতে পারতেন।