নওয়াজকে বিদ্রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের লাহোরে গত রোববারের ভয়াবহ বোমা হামলার ঘটনা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিদ্রূপ করে টুইট করেছে তালেবান। গতকাল মঙ্গলবার ওই টুইটে বলা হয়, সরকারের বিরুদ্ধে তালেবানের লড়াই ‘তাঁর (নওয়াজ) দোরগোড়ায় এসে পৌঁছেছে। তালেবানের টুইটের আগের দিন নওয়াজ এক টেলিভিশন ভাষণে তাঁর ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগের শক্ত ঘাঁটিতে এই হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেন। এদিকে হামলার পর থেকে গতকাল পর্যন্ত পাঁচ হাজারের বেশি লোককে জিজ্ঞাসাবাদ করেছে কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে ২১৬ জনকে আটক দেখানো হয়েছে।
এএফপি