নওয়াজকে মোদির জন্মদিনের শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্মদিনে গতকাল রোববার তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নওয়াজের দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেছেন। কাশ্মীর সম্পর্কে চলমান উত্তেজনার মধ্যেই মোদি তাঁর বৈরী প্রতিবেশী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন। গত বছর এই দিনে মোদি বিদেশ থেকে ফেরার পথে চমক জাগিয়ে লাহোরে যাত্রাবিরতি দিয়ে নওয়াজ শরিফকে শুভেচ্ছা জানান এবং তাঁর নাতনির বিয়েতে অংশ নেন। সে ঘটনায় কেউ কেউ দুই দেশের সম্পর্ক উন্নয়নে আশাবাদী হয়েছিলেন। কিন্তু তার কয়েক দিন পরই পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা হয়। সে ঘটনায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদকে দায়ী করেছিল ভারত।