প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরের জনগণের স্বাধীনতা ও স্বাধিকারের লড়াইয়ে পাকিস্তান অব্যাহতভাবে রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে যাবে। গতকাল বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই অঙ্গীকার ব্যক্ত করেন। কাশ্মীর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আজাদ জম্মু ও কাশ্মীরের আইনপ্রণেতাদের উদ্দেশে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি ন্যায্য চুক্তিই সংকটের অবসান ঘটিয়ে এই অঞ্চলে দীর্ঘ মেয়াদে শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করতে পারে। এই ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান। কাশ্মীরের মুক্তির দিনটি বেশি দূরে নয় বলেও জানান নওয়াজ।
ডন