নওয়াজের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্রতিবেশী ভারতের সঙ্গে তাঁর দেশের খারাপ সম্পর্কের বিষয়ে আক্ষেপ করলেন। গতকাল শনিবার ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা-বিষয়ক বৈঠকে তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের এটাই সবচেয়ে ভালো সময়। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পররাষ্ট্রসচিব পর্যায়ের নির্ধারিত বৈঠক দুই দেশের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। নওয়াজ শরিফ আরও বলেন, আফগানিস্তানের সঙ্গেও সম্পর্ক উন্নয়ন করতে চায় পাকিস্তান।
পিটিআই