নওয়াজের ওপেন হার্ট সার্জারি হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের লন্ডনে ওপেন হার্ট সার্জারি হবে মঙ্গলবার। মেডিকেল চেকআপ করাতে যুক্তরাজ্যে যাওয়া নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ এ কথা নিশ্চিত করেছেন।
পাঁচ বছরের মধ্যে এটি হবে নওয়াজ শরিফের হৃদ্যন্ত্রে বড় ধরনের দ্বিতীয় অপারেশন।
মরিয়ম নওয়াজ গত শুক্রবার রাতে একাধিক টুইট বার্তায় বলেন, ‘সম্প্রতি চিকিৎসকেরা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন। এর পরিপ্রেক্ষিতে হৃদ্রোগ বিশেষজ্ঞ ও শল্যচিকিৎসকেরা বাবার ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেন।’ তিনি এর বেশি আর কিছু বলেননি।
টুইট বার্তায় জানানো হয়, নওয়াজ শরিফ এক সপ্তাহ হাসপাতালে থাকবেন। এরপর চিকিৎসকদের অনুমতি পাওয়ামাত্রই তিনি দেশে ফিরে যাবেন।
পাকিস্তান সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর সেরে উঠতে এবং পাকিস্তানে ফেরত যেতে এক সপ্তাহের কিছু বেশি সময় লাগতে পারে।