নওয়াজের পদত্যাগ চায় না ৬৮ শতাংশ পাকিস্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানামা পেপারস কেলেঙ্কারির জেরে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের যে দাবি দেশটির বিরোধী দলগুলো করছে, তাতে সমর্থন নেই দেশটির ৬৮ শতাংশ নাগরিকের। গবেষণা প্রতিষ্ঠান গ্যালপ পাকিস্তানের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
পাকিস্তানের ১ হাজার ৭০৭ জন নারী-পুরুষের ওপর এই জরিপ করা হয়েছে। গত ৩০ মে থেকে ৬ জুন এ জরিপ চলে। জরিপে এ-ও দেখা যায়, দেশের অর্ধেক মানুষের এখনো প্রধান–মন্ত্রী নওয়াজের প্রতি আস্থা রয়েছে।
নওয়াজের পদত্যাগের বিরোধিতা করলেও পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজের বিষয়ে তদন্তকে সমর্থন করেন অর্ধেক উত্তরদাতা।
পানামাভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ নথি ফাঁস হয় গত এপ্রিল মাসে। ওই নথিতে দেখা যায়, নওয়াজের দুই ছেলে ও মেয়ের দেশের বাইরে অফশোর কোম্পানি ছিল।