নওয়াজের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সচিবালয় পুলিশ আদালতের নির্দেশে গতকাল সোমবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ ১১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ নথিভুক্ত (এফআইআর) করেছে। এতে তাঁদের বিরুদ্ধে গত ৩০ আগস্ট তিন রাজনৈতিক কর্মীকে হত্যার ঘটনায় হত্যা, হত্যার চেষ্টা ও সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে। এফআইআরে অন্যান্য অভিযুক্তের মধ্যে রয়েছেন নওয়াজের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। এদিকে পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা বলার অভিযোগে প্রধানমন্ত্রী পদে নওয়াজকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে আদালতে করা আবেদনের শুনানি ২ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্ট। ডন ও টাইমস অব ইন্ডিয়ার।