প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিভিন্ন দেশ সফরে গত ১৫ মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে ২৯ কোটি ৪০ লাখ রুপি খরচ হয়েছে। তিনি ২০১৩ সালের জুলাই থেকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১৬ বার বিদেশে গেছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ সিনেটে এক প্রশ্নের লিখিত জবাবে গত মঙ্গলবার এ তথ্য দিয়েছেন। বর্তমান মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ তিনবার করে যুক্তরাষ্ট্র, চীন ও যুক্তরাজ্যে, দুইবার তুরস্ক এবং একবার করে থাইল্যান্ড, নেদারল্যান্ডস, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইরান, তাজিকিস্তান, জার্মানি ও নেপাল সফর করেছেন। ডন