নওয়াজের 'আম-কূটনীতি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দেশের মধ্যে মধুর সম্পর্কের প্রত্যাশায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সুস্বাদু সিন্ধ্রি ও চৌসা আম পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সম্পর্কের সাম্প্রতিক তিক্ততা অবসানের লক্ষ্যে এই ‘আম-কূটনীতি’ বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত বুধবার সরকারিভাবে আমগুলো পাঠানো হয়। কূটনৈতিক সূত্রমতে, নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনে পাকিস্তানের আগ্রহের বহিঃপ্রকাশও এটি। পাকিস্তান এখনো ভারতকে এ বৈঠকের প্রস্তাব দেয়নি।
দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সাক্ষাৎ করায় সম্প্রতি পররাষ্ট্রসচিব পর্যায়ের নির্ধারিত বৈঠক বাতিল করে ভারত।