নওয়াজের 'স্বীকারোক্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ স্বীকার করেছেন, ১৯৯৯ সালে পাকিস্তানের কারগিল অভিযান ছিল খুবই অদূরদর্শী কাজ। ওই অভিযানকে তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির ‘পিঠে পেছন থেকে ছুরি মারা’ বলেও অভিহিত করেছেন। পাকিস্তানি প্রধানমন্ত্রী গত বুধবার এই স্বীকারোক্তিসূচক মন্তব্য করেন। নওয়াজ শরিফ এমন সময় এই মন্তব্য করলেন, যখন দুই দেশের সমন্বিত দ্বিপক্ষীয় সংলাপ (সিবিডি) সাম্প্রতিক পাঠানকোট হামলার জের ধরে থমকে আছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার পর ওই সংলাপের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। ভারত সরকারের সূত্র বলেছে, নওয়াজের এই বক্তব্য তারা আনুষ্ঠানিকভাবে পায়নি। মনে করা হচ্ছে, নওয়াজ শরিফ সত্যিই এ কথা বলে থাকলে তা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য খুবই ইতিবাচক হবে।
টাইমস অব ইন্ডিয়া