নওয়াজ-কন্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে শীর্ষ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন ক্ষেত্রের তারকাদের বিপুল অঙ্কের অর্থ পাচারের ঘটনা তথা পানামা পেপারস কেলেঙ্কারির বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ শরিফ। মরিয়ম ও তাঁর কয়েক ভাইসহ শরিফ পরিবারের বিরুদ্ধে কর ফাঁকি দিয়ে অর্থ পাচারের অভিযোগ আছে ফাঁস হওয়া ওই নথিপত্রে। এ কেলেঙ্কারির খবর যেসব সাংবাদিক ফাঁস করেছেন, গত মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তাঁদের গ্রহণযোগ্যতা নিয়েও আক্রমণাত্মক বক্তব্য দেন মরিয়ম। কয়েক দফা টুইট বার্তায় তিনি পানামা পেপারস প্রত্যাখ্যান করে বলেন, এটা ‘আবর্জনা’। এটা বাকি বিশ্বেও প্রত্যাখ্যাত হয়েছে। ডন