নওয়াজ-রুহানি মতৈক্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান ও ইরান অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করতে সীমান্তে আরও দুটি বন্দর প্রতিষ্ঠায়ও দুই দেশের মধ্যে মতৈক্য হয়েছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির দুই দিনের পাকিস্তান সফরকালে এ মতৈক্য হলো। রুহানি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তান সরকারের এক বিবৃতিতে নওয়াজ শরিফকে উদ্ধৃত করে বলা হয়, ‘অবরোধের কারণে আমাদের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাণিজ্য, অর্থনীতি ও জ্বালানির মতো বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আমরা সম্মত হয়েছি।’ আলোচনার পর নওয়াজ ও রুহানির উপস্থিতিতে ‘পঞ্চবার্ষিক কৌশলগত বাণিজ্য সহযোগিতা পরিকল্পনা’সহ ছয়টি চুক্তি সই হয়।
এএফপি