নতুন কর্মসূচি দেবেন ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান
ইমরান খান

পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান আবার অবস্থান কর্মসূচি শুরু করার সম্ভাবনা বাতিল করে দিয়েছেন। গত শনিবার ইমরান বলেন, তাঁর দল আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে। ২০১৩ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে প্রস্তাবিত বিচারিক কমিশনের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হওয়ার আগে পার্লামেন্টে যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন ইমরান। পিটিআইর প্রধান ইসলামাবাদে নিজের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, তিনি সরকারের সঙ্গে আলোচনা আবার শুরু করতে চান। এ ব্যাপারে সরকার ইতিমধ্যে পিটিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছে।
ডন