প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে গতকাল মঙ্গলবার প্রশিক্ষণের সময় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমানবাহিনীর একজন নারী পাইলট নিহত হয়েছেন। পাকিস্তান বিমানবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নিহত ব্যক্তির নাম মরিয়ম মুক্তিয়ার। বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার সময় এফটিসেভেনপিজি নামের যুদ্ধবিমানটিতে মরিয়ম মুক্তিয়া ও স্কোয়াড্রন লিডার সাকিব ছিলেন। সাকিব আব্বাসি সামান্য আহত হলেও বেঁচে গেছেন। রাজধানী ইসলামাবাদ থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মিয়ানওয়ালি জেলায় ‘নিয়মিত প্রশিক্ষণ’ চলাকালে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের শেষ পর্যায়ে এফটিসেভেনপিজি বিমানটিতে গুরুতর সমস্যা দেখা দেয়। পাইলটরা শেষ পর্যন্ত চেষ্টা করেও একে রক্ষা করতে ব্যর্থ হন। বিমানবাহিনী বলেছে, তাদের কোনো নারী পাইলট নিহত হওয়ার এটাই প্রথম ঘটনা।
এএফপি