প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী পাকিস্তানি নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই বলেছেন, তিনি নারীবাদী। প্রত্যেক মানুষের নারীবাদী হওয়া উচিত। ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসনের বক্তৃতায় উৎসাহিত হয়ে নিজেকে নারীবাদী হিসেবে উল্লেখ করছেন মালালা। এ জন্য এমাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। মালালার জীবনী নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র হি নেম্ড মি মালালার প্রিমিয়ার শোতে হাজির হয়েছিলেন জাতিসংঘের নারীবিষয়ক দূত এমা। সেখানেই তাঁর সঙ্গে কথা হয় মালালার। মালালা বলেন, আগে তিনি ভেবেছিলেন নারীবাদ একটি ‘কৌশলী শব্দ’। কিন্তু এখন ভাবেন, প্রত্যেক মানুষের নারীবাদী হওয়া উচিত।
গার্ডিয়ান