নিজের প্রায় ৩ কোটি ডলার বাঁটোয়ারা করে গিয়েছিলেন লাদেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন তাঁর ২ কোটি ২৯ লাখ ডলারের স্থাবর-অস্থাবর সম্পত্তি মৃত্যুর অনেক আগেই ভাগ-বাঁটোয়ারা করে গিয়েছিলেন। ওই সম্পত্তির একটি বড় অংশ বিশ্বজুড়ে জঙ্গিবাদী তৎপরতা চালিয়ে যেতে আল-কায়েদার জন্য বরাদ্দ করে অছিয়তও করে গিয়েছিলেন তিনি। খবর রয়টার্সের।
২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন সেনা কমান্ডোরা বিন লাদেনকে হত্যার পর সেখান থেকে তাঁর হাতে লেখা কিছু চিঠি ও অন্যান্য নথি উদ্ধার করেন। ওই চিঠি ও নথিতেই সম্পত্তি বাঁটোয়ারার বিষয় উল্লেখ ছিল বলে মার্কিন গোয়েন্দা সদস্যরা জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, চিঠি ও নথিগুলোর অনুলিপি তাদের হাতে এসেছে।
খবরে বলা হয়েছে, নব্বইয়ের দশকে লাদেন একটি নোটে লিখেছিলেন, তাঁর ২ কোটি ৯০ লাখ ডলারের ১ শতাংশ পাবেন সুদানের আল-কায়েদা নেতা মাহফুজ উলদ্ আল ওয়ালিদ। সুদানের আরেক জঙ্গি নেতা আবু ইব্রাহিম আল ইরাকি পাবেন আরও ১ শতাংশ সম্পদ। কিছু সম্পদ লাদেন তাঁর মা, এক ছেলে, এক মেয়ে, এক চাচা ও খালাদের মধ্যে ভাগ করে দিতে বলেন। বাকি সব সম্পদ ‘জিহাদের কাজে’ ব্যয় করার জন্য পরিবারের সদস্যদের নির্দেশনা দেন। ২০০৮ সালের এক চিঠিতে লাদেন নিজের বাবাকে তাঁর স্ত্রী ও সন্তানদের দেখভাল করার জন্য অনুরোধ জানান।