প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে অবৈধ মাদ্রাসামুক্ত করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। দেশটির সরকারি জমিতে প্রচুর অনুমোদনহীন মাদ্রাসা গড়ে তোলা হয়েছে। কেবল রাজধানীতেই রয়েছে প্রায় ২৫ হাজার মাদ্রাসা শিক্ষার্থী। এ বিষয়ে গত শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশজুড়ে মাদ্রাসা নিবন্ধনের বিষয়ে সরকারের সঙ্গে মতৈক্যে পৌঁছেছেন ধর্মীয় নেতারা। সে অনুযায়ী গণিত, ইংরেজি ও পাকিস্তান বিষয়ে অধ্যয়নের মতো আধুনিক শিক্ষাক্রম চালু করতে রাজি হয়েছে মাদ্রাসাগুলো। পার্লামেন্টে নিসার আলী খান বলেন, শুধু সামরিক অভিযান দিয়ে সন্ত্রাসবাদ নির্মূল করা যাবে না। পাকিস্তানের এক শ্রেণির মাদ্রাসাকে ধর্মীয় উগ্রপন্থার বিস্তারের জন্য দায়ী করা হয়।
ডন