নিশ্চিত না হয়েই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের অ্যাবোটাবাদের সেই বাড়িতে ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে পুরোপুরি নিশ্চিত ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তারপরও সেখানে মার্কিন কমান্ডোদের অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। মার্কিন সেনাদের সঙ্গে আলোচনায় ওবামা নিজেই এ কথা বলেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত প্রতিলিপি থেকে এ তথ্য জানা যায়। ২০১১ সালের ২ মে অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো অভিযানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা নিহত হন।

ডন