প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সরকার দেশটিতে সব ধরনের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ওপর তিন বছরের বেশি সময় ধরে বহাল নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এখন মিডিয়া হাউস, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনপ্রণেতা, বিচারক এবং সশস্ত্র বাহিনীর কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় সুনির্দিষ্ট করে জানায়নি সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলি খানের সভাপতিত্বে ইসলামাবাদে গত সোমবার এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আগ্নেয়াস্ত্রের এবং ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে পাকিস্তান সরকার ‘সামঞ্জস্য রক্ষার জন্য’ একটি কেন্দ্রীয় তদারকি ব্যবস্থা চালু করতে চাইছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ায় অনিয়ম রুখতে ২০১৩ সালের জুনে নতুন লাইসেন্স বন্ধ করে দেয় সরকার।
ডন