প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হামলায় অন্তত চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার কোয়েটার পশতুনাবাদ এলাকায় বন্দুকধারীরা পুলিশের গাড়িতে গুলি ছোড়ে। পুলিশ জানায়, গাড়িতে চড়ে টহল দেওয়ার সময় তাঁদের ওপর হামলা চালানো হয়। গুলিতে তিন পুলিশ সদস্য তৎক্ষণাৎ মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন উপপরিদর্শক, দুজন কনস্টেবল ও আরেকজন গাড়িচালক। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি।
ডন