প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের পেশোয়ার শাখার প্রেসিডেন্ট সরদার খানকে মঙ্গলবার গুলি করে হত্যা করা হয়। প্রাদেশিক রাজধানী পেশোয়ারের ইয়াকাটুট এলাকায় দুই মোটরসাইকেল আরোহী তাঁকে গুলি করে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) গতকাল বুধবার সরদার খানকে হত্যার দায় স্বীকার করেছে। গত বছরের জুলাইয়ে বেলুচিস্তানে পিএমএল-এন দলের নেতা হাজি মোহাম্মদ আলম জাত্তাককে গুলি করে হত্যা করা হয়। ডন