নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার একজন জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী গতকাল শনিবার বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সকালে দক্ষিণ ওয়াজিরিস্তানের শিনওয়ারসাক এলাকায় অভিযান চালানো হয়। এতে আল-কায়েদার এক জ্যেষ্ঠ নেতা আদনান আল শুকরিজুমাহ তাঁর কয়েকজন সহযোগী ও আশ্রয়দাতা নিহত হয়েছেন। সৌদি বংশোদ্ভূত আদনান যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তালিকাভুক্ত সন্ত্রাসবাদী। তাঁর ব্যাপারে তথ্য দেওয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
এএফপি