নোবেল নিচ্ছে মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাই
মালালা ইউসুফজাই

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই ও ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী আজ বুধবার নোবেল পুরস্কার নিচ্ছেন। শান্তিতে এ বছর তাঁরা দুজন যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন। নরওয়ের অসলোর নোবেল পিস সেন্টারে আজ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে থাকবেন সাহিত্যে এবারের নোবেলজয়ী প্যাট্রিক মোদিয়ানো ও অর্থনীতিতে নোবেলজয়ী জ্যঁ তিরোলসহ অনেকেই। এ ছাড়া মালালার সঙ্গে একই দিন তালেবানের হাতে গুলিবিদ্ধ তাঁর দুই সহপাঠী শাজিয়া রমজান এবং কায়নাত রিয়াজও অনুষ্ঠানে যোগ দিচ্ছে। এএফপি