পরিকল্পনা নস্যাতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বলেছে, আসন্ন স্বাধীনতা দিবস উদ্যাপনের অনুষ্ঠানে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বুধবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘বিদেশি মদদপুষ্ট’ সন্ত্রাসী চক্রটি ১৪ আগস্ট স্বাধীনতা দিবসে হামলার পরিকল্পনা করছিল। বিস্ফোরকভর্তি একটি গাড়ি ও মোটরসাইকেল প্রস্তুত করা হয়েছিল। গতকাল করাচি ও হায়দরাবাদে অভিযান চালিয়ে ওই চক্রের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। জঙ্গিসংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি) এ পরিকল্পনার সঙ্গে জড়িত বলে গোয়েন্দাদের দাবি। তাঁরা বলেছেন, আফগানিস্তান থেকে আত্মঘাতী হামলাকারী এসে ওই হামলা চালানোর কথা ছিল বলে গ্রেপ্তার ব্যক্তিরা বলেছে। ডন